চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তারকৃত শিবির কর্মী ৪ দিনের রিমান্ডে
শিবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের ভিডিও ধারণের সময় যৌথবাহিনীর হাতে আটক শিবির কর্মী পরিচায়দানকারী আব্দুর রশিদকে চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
শনিবার শিবগঞ্জ থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে চাঁপাইনবাবগঞ্জ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার সন্ধ্যায় শিবগঞ্জ অস্থায়ী ক্যাম্পের ভিডিও ধারণের সময় আব্দুর রশিদকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেনিন আলমগীর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ নিজেকে শিবির কর্মী বলে দাবি করেছে।
