ঝিনাইদহের মহেশপুরে জেএমবি সদস্য আটক
মহেশপুর থানা পুলিশ শুক্রবার জেএমবি সন্দেহে কুশোডাঙ্গা মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো. শাহাদত হোসেনকে আটক করেছে।
শাহাদত যশোর জেলার অভয়নগর উপজেলার মাস্তুরা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান. ঢাকায় আটক দুই জেএমবি সদস্যর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহাদতকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
