নওগাঁয় বোমা বিস্ফোরণে কিশোরী আহত
মান্দা উপজেলার চক রামকান্তপুর গ্রামে শুক্রবার বোমা বিস্ফোরণে সীমা (১২) নামে এক কিশোরী আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে গ্রামের দুলাল হোসেনের বাড়ির গোয়াল ঘরে একটি ব্যাগ দেখতে পায় সীমা। ব্যাগের ভেতর বোমাগুলো দেখে চিনতে না পরে মা-কে দেখাতে নিয়ে যায় সে। মাকে দেখানোর জন্য বের করতে গেলেই একটি বোমা বিস্ফোরিত হয়। এতে সীমার দেহের নিম্নাংশ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তার মা ব্যাগটি পাশের পুকুরে ছুড়ে ফেলে। ওই সময় আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে ওই ব্যাগ উদ্ধার করে এর ভেতর আরও একটি বোমা পায়।
সীমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিয়ে সহকারী পুলিশ সুপার সোহেল রেজা জানান, সম্ভবত কোনও ধরনের নাশকতা চালানোর উদ্দেশ্যেই বোমাগুলো এনে রাখা হয়েছিল।
এ বিষয়ে মান্দা থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই দুলাল পলাতক রয়েছে।
