সাতক্ষীরায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
ধর্ষণের দায়ে শ্যামনগরের গোপালপুর গ্রামের তাপস কুমার ভট্টাচার্যের (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ রায় দেন। আদালত একই সঙ্গে তাপস কুমারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়।
২০০২ সালের ৩১ মার্চ নিজ গ্রামের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাপস কুমারের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন ধর্ষিতার ভাই।
