ঝিনাইদহে ফেনসিডিলসহ চোরাচালানী গ্রেপ্তার
কালীগঞ্জ উপজেলার ঈশ্বরদী গ্রামের মাঠ থেকে বৃহস্পতিবার সাড়ে ৫শ বোতল ফেনসিডিলসহ টুলু নামের এক মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করেছে র্যাব।
টুলুর বাড়ি একই উপজেলার আড়পাড়া গ্রামে।
র্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর হাফিজুর রহমান জানান, ভারত থেকে চোরাই পথে এনে দেশের অভ্যন্তরে পাচারের জন্য ঈশ্বরদী গ্রামের মাঠের ভেতর মাটির নিচে মজুত করে রাখা হয়েছিল।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
