ঝালকাঠিতে অভিমানী মায়ের মৃত্যুতে ছেলেও মারা গেছে
ঝালকাঠিতে অভিমানী এক মায়ের আত্মহত্যার পর মারা গেছে তার ছেলেও।
এলাবাবাসী জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামে ভাত খাওয়া নিয়ে মা রোকসানা বেগমের (৩৫) সঙ্গে তার ছেলে লাকিব বিন হাবিবের (১৪) কথা কাটাকাটি হয় বুধবার সন্ধ্যার দিকে। অষ্টম শ্রেণীর ছাত্র লাকিবের কটু কথা সহ্য করতে না পেরে অভিমানী মা কীটনাশক বিষ পান করেন। তড়িঘড়ি করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার কিছু সময় পরই মারা যান তিনি।
মায়ের মৃত্যুর খবর পেয়েই চিৎকার করে লুটিয়ে পড়ে লাকিব। সঙ্গে সঙ্গে মারা যায় সে।
মা ছেলের করুণ এই মৃত্যুতে ওই ষাটপাকিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
