২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আ. লীগ নেতা লাবলু গ্রেপ্তার

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হাসিবুল হাসান লাবলুকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি পৌরসভার সাবেক চেয়ারম্যানও।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 01:36 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার দুপুর পৌনে একটায় র‌্যাব-৮ এর একটি দল ফরিদপুর শহরের আলীপুর এলাকায় তার বাসভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। তার ছোট ভাই মনিরুল হাসান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “র‌্যাব সদস্যরা বাসার সামনে থেকে ভাইকে তুলে নিয়ে গেছে”।

দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।