২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক মাস্টার (৪৮) কে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:42 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বরগুনা থানার একজন কর্মকর্তা জানান, রাত সাড়ে আটটার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান আলী খানের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল শহরের টাউন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ফজলুল হককে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে তাকে প্রকাশ্যে রাজনীতি করার অভিযোগে গ্রেপ্তার করা হলেও দুর্নীতি, স্বজনপ্রীতি, জমি দখল, জঙ্গিদের সঙ্গে যোগাযোগসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার এক মাসের আটকাদেশ দিয়ে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।