২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুর রেল স্টেশনে বোমা হামলায় জড়িত দুই সন্দেহভাজন গ্রেপ্তার

কমলাপুর রেল স্টেশনে হামলায় জড়িত সরন্দহে রাজধানীর যাত্রাবাড়ীর সনটেক মাদ্রাসা এলাকা থেকে বুধবার যৌথ বাহিনী দুই যুবককে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 01:06 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এরা হচ্ছে মোঃ মোজাম্মেল হোসেন (২৪) এবং গোলাম আযম (১৮)।

তাদের কাছ থেকে যৌথবাহিনী বিপুল পরিমাণ জেহাদী বই ও লিফলেট উদ্ধার করেছে বলে যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, “ ৫৪ ধারায় এদের আটক রেখে জঙ্গীকর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তদন্ত চলছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে মামলা করা হবে।”

পুলিশ জানায়, কমলাপুর রেলস্টেশনে বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে যৌথ বাহিনী তাদের গ্রেপ্তার করে। বুধবার সকালে যৌথ বাহিনীর একটি দল যাত্রাবাড়ীর সনটেকের ৩৩২ নম্বর বাড়ি থেকে এই দুইজনকে আটক করে।

গ্রেপ্তারকৃত মোজাম্মেল হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার ভিতরঘর এলাকায় এবং গোলাম আযমের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার খুশীপুরে। এক যোগে তিন রেল স্টেশনে বোমা হামলার ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়।