বগুড়ায় টেন্ডারবাজির অভিযোগে ৮ জন গ্রেপ্তার
বগুড়া পৌরসভায় টেন্ডারবাজির অভিযোগে মঙ্গলবার র্যাব সদস্যরা আটজনকে আটক করেছে। পরে গভীর রাতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিশিন্দারার আমিনুল ইসলাম (৩৫), এরশাদুল (৩৬), ইউসুফ (২০), উজ্জ্বল (৩০), রাশেদ (২৫), কামারগাড়ির মাহমুদুল (২৮), বানদীঘির মিজানুর (৩৪) এবং চক সুত্রাপুরের তাজউদ্দিন (৩১)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, আমিনুলের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বেশকিছু অভিযোগ রয়েছে।
