২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে র‌্যাবের ‘এনকাউন্টারে’ ফেনসিডিল ব্যবসায়ী নিহত

রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাবের ‘এনকাউন্টারে’ এক ফেনসিডিল ব্যবসায়ী নিহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা বুধবার ভোরে চারঘাটের তালবাড়িয়া এলাকার মনোহরপুর গ্রামে ফেনসিডিল উদ্ধার অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও এসময় পাল্টা গুলি চালালে মকবুল হোসেন নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়। আহত মকবুলকে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসময় র‌্যাব লিটন নামের অপর এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে র‌্যাব সদস্যরা। নিহত মকবুল ও আটক লিটনের বাড়ি বড়বড়িয়া গ্রামে।

সূত্রটি জানায়, র‌্যাব ঘটনাস্থল থেকে ৩৭০ বোতল ফেনসিডিল, একটি এলজি সাটারগান ও একটি হাসুয়া উদ্ধার করে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর-কে বেলা ১২ টার দিকে জানান, এ ঘটনায় চারঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।