২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া সড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার বিকালে যাত্রীবাহী বাস ও মালবাহী টমটম (টল্লি) গাড়ির সংঘর্ষে অজ্ঞাতনামা (৩৮) একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, তন্তর সড়ক থেকে টমটমটি মহাসড়কে ওঠার সময় ফরিদপুরের আটরশি থেকে সিরাজদিখানগামী বাসের সংঘর্ষ হয়। নিহত ব্যক্তি ইটভর্তি টমটমের চালক বলে ধারণা করা হচ্ছে। আহত সবাই বাস যাত্রী।