২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৪ জনের যাবজ্জীবন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুরে চার নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচশ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু’মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ফরিদপুর জেলা ১ম আদালতের সহকারি জ্যেষ্ঠ বিচারক মো. আকবর হোসাইন মিরধা সোমবার এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন লিপি বেগম (২৫), শিরীন বেগম (১৮), মমতাজ বেগম (৩৫) ও নূরবানু (৩৫)। এদের সবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জে।

২০০৪ সালের ২৫ জুন রাত দেড়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার মধুখালীর সরকারি মডেল স্কুলের সামনে আনন্দ পরিবহনের একটি বাস থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ২৩.৮ লিটার ফেনসিডিলসহ ওই চার নারীকে গ্রেপ্তার করেন। ওইদিনই মধুখালি থানায় একটি মামলা করা হয়।