২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জঙ্গি সন্দেহে ৮ জন গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি গ্রাম থেকে রোববার গভীর রাতে পুলিশ সন্দেহভাজন আট জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 04:27 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

গ্রেপ্তারকৃতরা হলেন বাবুল মিয়া (৩৮), এনামুল হক (২৮), দুদু মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩৫), আবদুল করিম (৫৪), হাফিজার (৫০), আবদুর রশিদ (৫০) ও মোফাজ্জল হোসেন (৫০)। তাদের প্রত্যেকেরই বাড়ি নিমগাছি গ্রামে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ওই গ্রামটিতে আহলে হাদিস সংগঠনের অনুসারীর সংখ্যাই বেশি। যে কারণে আগে থেকেই পুলিশের নজরদারি ছিল গ্রামটির ওপর। রোববার রাত ১২ টার দিকে স্থানীয় মোফাজ্জল নামের এক ব্যক্তির বাড়িতে বৈঠক হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবদুর রশিদ জঙ্গি তালিকায় ছিল। সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।