২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক নিয়োগ নিয়ে অনিয়ম ২০ বছরেও ঠিক হবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন বলেছেন, বিচারক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের কারণে দেশের বিচার ব্যবস্থায় যে প্রলয় হয়েছে তা আগামী ২০ বছরেও ঠিক করা যাবে না। এই প্রলয় থেকে বিচার বিভাগকে বের করে আনতে আইনজীবী এবং বিচারকদের মধ্যে সমন্বয় বজায় রেখে করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 10:23 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার রাতে নোয়াখালী আইনজীবী সমিতির মিলনায়তনে পেশায় ৫০ বছর পূরণ করা মাওলানা নুরুল ইসলাম ও এ কে এ আলী আজ্জমের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি রুহুল আমিন এ কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, “এই অনিয়মের জন্য সুপ্রিমকোর্ট একা দায়ী নয়। এটি সমষ্টিগত প্রক্রিয়ার ফসল। আমাদের ভবিষ্যতে সচেষ্ট হতে হবে, যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

তিনি বলেন,“যোগ্যতা পেছনে ঠেকিয়ে যারা এই পদে অধিষ্ঠিত হয়েছেন, এটি তাদের জন্য বিব্রতকর। এ অবস্থা কারো জন্য সুখকর নয়।”

জেলা আইনজীবী সমিতির সভাপতি মোমিন উল্লাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জজ এ এফ এম মোস্তফা, জেলা প্রশাসক হাবিবুল কবির চৌধুরীসহ অন্যান্য আইনজীবী নেতা বক্তব্য রাখেন।