২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জয়পুরহাট শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মীর শহিদ (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসের সামনের ধান ক্ষেতে শ্যালো মেশিন ঘরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তাফা জানান, সকালে শ্যালো মেশিনের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তিনি সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদের শাল গ্রামের বাহার উদ্দিনের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ থানায় নিয়ে আসে।