ভারতের ডেপুটি হাই কমিশনারের বাসায় চুরি
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার সর্বজিৎ চক্রবর্তীর বাসায় শনিবার রাতে চুরি হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক রোকেয়া খানম রোববার সকাল সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে এ তথ্য জানান।
তিনি বলেন, রাতে চুরি হয়েছে। সকালে থানায় জানানোর পর উপÑপরিদর্শক রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ৩০, পার্ক সড়কে ডেপুটি হাইকমিশনারের বাসায় গেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
