২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সাবেক সাংসদের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শনিবার নতুন মামলাটি দায়ের করেছেন শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের আলমগীর কবির।

এ নিয়ে সাতক্ষীরা-৫ (শ্যামনগর) আসনে সাবেক সাংসদ নজরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির তিনটি মামলা দায়ের হলো। তিনি বর্তমানে জেলে আটক রয়েছেন।

শনিবার দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন, সাংসদ থাকাকালে গাজী নজরুল ইসলাম তাকে সরকারি জমি বরাদ্দ করিয়ে দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা চাঁদা নেন। অথচ কোন জমি বরাদ্দ করা হয়নি।

শ্যামনগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক গঙ্গা রানি অধিকার এই মামলা দায়েরের খবরটি নিশ্চিত করেন।

এর আগে গাজী নজরুলের বিরুদ্ধে একই থানায় ১৬ এপ্রিল জনৈক রবিউল ইসলাম ৫০ হাজার টাকা এবং ২২ এপ্রিল চাঁদপুর গ্রামের জালালউদ্দীন ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার মামলা দায়ের করেন।

গাজী নজরুল গত ৯ মার্চ সাতক্ষীরায় যৌথবাহিনীর কাছে আত্মসমর্পন করেন।