৭ ইউএনও পদে রদবদল
সাত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।
ময়মনসিংহে ভালুকার ইউএনও রেজাউল কবিরকে সিলেটের গোয়াইনঘাট এবং গোয়াইনঘাটের ইউএনও জহুরুল ইসলাম রোহেলকে ভালুকার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র সহকারী সচিবদের মধ্যে ঢাকার সরকারি যানবাহন মেরামত কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন ভূঁইয়াকে দিনাজপুরের হাকিমপুরের ইউএনও, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুনুর রশীদকে সুনামগঞ্জের ধর্মপাশায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মালেকা খায়রুন্নেছাকে নওগাঁ সদরে, ঢাকার বিসিএস (প্রশাসন) একাডেমীর উপপরিচালক বেগম শাহীন আকতারকে শেরপুর সদর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম ইশরাত চৌধুরীকে বগুড়ার গাবতলীর ইউএনও নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শনিবার এসব বদলি করা হয়।
