২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

দক্ষিণাঞ্চলের ডাকাত সর্দার ও অস্ত্র চোরাকারবারি দলের সদস্য মোতালেব গোলদারকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে পাথরঘাটার কাঁঠালতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 04:02 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ক্যাপ্টেন হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোতালেবের দলের সদস্যরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে দক্ষিণাঞ্চলের সস্ত্রাসীদের কাছে বিক্রি করত। র‌্যাব সদস্যরা ছদ্মবেশে অস্ত্র কেনার কথা বলে শুক্রবার রাত ১১টার দিকে মোতালেবের সঙ্গে কাঁঠালতলীতে যায়। মোতালেব বিক্রির জন্য অস্ত্র বের করলে র‌্যাব সদস্যরা ২টি পিস্তল ও ১টি বন্দুকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ধস্তাধস্তিতে র‌্যাবের ২ সদস্য আহত হন।

ক্যাপ্টেন হাবিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি ও কাঠালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের হয়ে কাজ করার কথা স্বীকার করেছে। তার নামে পাথরঘাটা ও বরগুনা থানায় ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।