উপসচিব বজলুল হককে হজ অফিসে বদলি
সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব (ওএসডি) বজলুল হক বিশ্বাসকে হজ কর্মকর্তা হিসেবে ঢাকা হজ অফিসে বদলি করা হয়েছে।
শনিবার সংস্থাপন মন্ত্রনালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে খুলনার সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব কাজী জাহিদুল হাসানকে তার পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পরমাণু চিকিৎসা কেন্দ্রের প্রাক্তন হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল হাসান প্রেষণে মেয়রের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
