ইলিয়াস আলীসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
চাঁদাবাজির অভিযোগে সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ) থেকে নির্বাচিত বিএনপির সাবেক সাংসদ ইলিয়াস আলীসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামের আসাব উদ্দিন শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় এ মামলা করেন।
মামলার অন্য দুই আসামী হলেন, উপজেলা দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ খান ও একই ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, শুক্রবার রাত ২টার দিকে আসামী সিরাজ খানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদী আসাব উদ্দিন জানান, মামলার আসামীদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। ২০০৩ সালের ৩১ জানুয়ারি ওই চাঁদা দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৩ সালের ৭ ফেব্রুয়ারি মামলার দুই আসামী সিরাজ খান ও আবুল হোসেন বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা গ্রহণ করেন বলে মামলায় এজাহারে বলা হয়েছে।
