মেহেরপুরে ভারতীয় ইনজেকশনসহ দুই চোরাকারবারী গ্রেপ্তার
চোরাই পথে আসা ভারতীয় ইনজেকশনসহ জামাল ও মুক্তার হোসেন নামে দুই জনকে গাংনী বাসস্ট্যান্ড থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাংনী থানার উপ-পরির্দশক (এসআই) নুরুল ও মানছুরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করে। তাদের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ভারতের ডেপোসেস ইনজেকশানের ১৬ শ’ অ্যাম্পুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, বুড়িপোতা সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ওষুধগুলো মেহেরপুর শহরের বক্কার নামে এক ব্যক্তি তাদের হাতে তুলে দেয়। এগুলো নিয়ে তারা ঢাকা যাচ্ছিল।
গ্রেপ্তার হওয়া জামালের বাড়ি মেহেরপুর শহরের মণ্ডল পাড়ায় এবং মুক্তার হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরে।
