২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক আবদুল মতিনকে বৃহস্পতিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 10:34 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার তাকে দিনাজপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সুলতানা পারভিনের আদালতে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ক্যাপ্টেন জাকিরের নেতৃত্বে র‌্যাবের একটি দল বুধবার ওই কর্মকর্তাকে ছয় হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার করে। পরে র‌্যাব কর্মকর্তা আব্দুর রউফ বাদি হয়ে কোতয়ালী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মতিনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সংযোগ দেওয়ার বিনিময়ে একটি সেল ফোন কোম্পানির কর্মকর্তার সঙ্গে তার ২৫ হাজার টাকার চুক্তি হয়। প্রথম কিস্তিতে তিনি ওই ২৫ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা নিয়েছেন।