২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনিতে ব্রিটিশ বিশেষজ্ঞর মৃত্যু তদন্তে ৩ সদস্যের কমিটি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ব্রিটিশ বিশেষজ্ঞের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পেট্রোবাংলার মহা ব্যবস্থাপক মো. মোসলেম উদ্দিনকে প্রধান করে বৃহস্পতিবার ওই তদন্ত কমিটির গঠন করা হয়। সাত দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শুক্রবার প্রাথমিক রিপোর্টে কমিটি জানায়, খনি অভ্যন্তরে এখন তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। খনির স্বাভাবিক তাপমাত্রা হওয়া উচিত ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাই এ অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

খনিতে এখন কয়লা উত্তোলন বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকালে খনি বিশেষজ্ঞ আলবার্ট বেইনস ডেভিস কয়লা খনিতে অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করে।