চট্টগ্রাম বন্দরের ১৩ কর্মকর্তা বদলি
চট্টগ্রাম বন্দরের সচিবসহ ১৩ কর্মকর্তাকে মংলা বন্দর ও বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থায় বদলি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশ বৃহস্পতিবার বিকেলে বন্দর চেয়ারম্যানের কাছে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ খবরটি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে তার মধ্যে তিনিও আছেন। অন্যরা হলেন সদস্য (অর্থ) আহমেদ আবুল কাশেম, সদস্য প্রকৌশল ড. এম সাফায়াত খান, পরিচালক/প্রকল্প জামশেদ হাসান, নিরাপত্তা বিভাগের উপ-প্রধান আওলাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী শুভঙ্কর ধর, নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান বক্স, উপ-প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, উপ-প্রধান প্রকৌশলী আবু ইসমাইল, প্রকল্প ব্যাবস্থাপক (বিদ্যুৎ) নাজমুল হাসান, ট্রাফিক বিভাগের তিন কর্মকর্তা কুদরত ই খুদা, আহমেদুল করিম ও কাজী আহসান।
তিনি আরও জানান, মংলা বন্দর থেকেও ১০ কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দরে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে বন্দর চেয়ারম্যান মোঃ মুসলেহ উদ্দিন এবং সদস্য (অর্থ) আহমেদ আবুল কাশেমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
