নরসিংদীতে পিকআপ ভ্যান চাপায় স্কুল ছাত্রী নিহত
পিকআপ ভ্যানের চাপায় বৃহস্পতিবার শহরের খাটেহারায় রুমা (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত এবং আরেকজন মারাত্মকভাবে আহত হয়েছে।
আহত পাপিয়াকে (৮) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত দুজনই শাহেপ্রতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানটি তাদের চাপা দেয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা ঢাকা-নরসিংদী সড়ক অবরোধ করে রাখে।
