২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র

তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা অস্ত্র মামলায় বৃহস্পতিবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরুম খান বুধবার বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। বিচারক সেলিনা আক্তার বেলা তিনটায় সেটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল আদালতে পাঠিয়েছেন।

অভিযোগপত্রে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. কাজী আব্দুল আউয়ালকে প্রধান সাক্ষী করা হয়েছে। এছাড়া আরও ২৬ জন সাক্ষী রয়েছেন এই মামলায়।

অভিযোগপত্রে বলা হয়, গত ২৫ মার্চ গভীর রাতে মামুনকে ডিওএইচএস এর বাসা থেকে একটি লাইসেন্সহীন পিস্তল ও আট রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে ২৬ মার্চ ক্যন্টনমেন্ট থানার ওসি শাহরুম খান বাদী হয়ে ওই থানায় এই মামলা দায়ের করেন।