লে. কর্নেল কবিরুল ইসলাম আইএসপিআর এর নতুন পরিচালক
সেনাবাহিনীর লে. কর্নেল কবিরুল ইসলামকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়।
এর আগে সেনাবাহিনীর কর্নেল আনিসুর রহমান আইএসপিআর এর পরিচালক ছিলেন।
