২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিচেন মার্কেট দুর্নীতি মামলার অভিযোগ গঠন ১০ মে

সিলেটের ‘কিচেন মার্কেট’ দুর্নীতি মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১০ মে নির্ধারণ করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 09:54 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সিলেটের বিশেষ জজ আদালতের বিচারক মো. ইফতেখার রসুল সিদ্দিক এই নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতে মামলার অভিযোগ গঠনের তারিখ রোববার সাড়ে ১১টায় কুমিল্লা কারাগার থেকে প্রধান আসামি মেয়র কামরান ও দুই ওয়ার্ড কমিশনার আজাদ ও পংকীকে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের তারিখ পেছানোর আবেদন জানান।

সিলেট নগরীর শিবগঞ্জের কিচেন মার্কেট ২০০০ সালের ২১ মে বন্দোবস্ত দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের অনুমতি এবং দরপত্র ছাড়াই ওই মার্কেট বন্দোবস্ত দিয়ে ১৯ আসামি প্রায় ২৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে।

২০০৩ সালের ৮ মে দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা একরামুর রেজা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন।