সাবেক উপমন্ত্রী দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে র্দুনীতি মামলা
সাবেক ভূমি উপমন্ত্রী বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় দুদকের সহকারি পরিচালক মাহফুজা খাতুন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। দূর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দূর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬/২ এবং ২৭/১ ধারায় ওই মামলা করা হয়েছে।
আদাবর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে ঢাকার আদাবর, রাজশাহী ও নাটোরসহ দেশের মোট ১২ টি স্থানে বাড়ি, জমি এবং ব্যাংকে জমা টাকার তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
