২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সাবেক হুইপের সম্পত্তির দলিল যাচাই বাছাই

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির দলিল দুর্নীতি দমন কমিশনের টাস্কফোর্সের সদস্যরা যাচাই বাছাই করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

জেলা রেজিস্ট্রি অফিস থেকে বৃহস্পতিবার ৮০টি দলিল সংগ্রহ করে যাচাই বাছাই শুরু করে তারা। এছাড়া দুই একদিনের মধ্যে ঢাকা আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের খুলনায় থাকা সম্পত্তির দলিল যাচাই বাছাইয়ের কাজ শুরু করবে টাস্কফোর্স।

জেলা রেজিস্ট্রার মমতাজ আরা বেগম জানান, এস এম মোস্তফা রশিদী সুজা ও তার পরিবারের সদস্যদের দলিলপত্র চাইলে টাস্কফোর্সকে সেগুলো সরবরাহ করা হয়েছে।

আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের খুলনার সম্পত্তির হিসাবের যাচাই বাচাই সম্পর্কে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। ২/১ দিনের মধ্যে টাস্কফোর্সের সদস্যদের তার জায়গা জমির দলিল দেওয়া যাবে।