খুলনায় চাঁদাবাজির দায়ে আটক সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
দৈনিক ইনকিলাব খুলনা ব্যুরো প্রধান এটিএম ফিরুর বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে চাঁদাবাজির অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই এস এম ওবায়দুল হক অভিযোগপত্রে বলেন, “এটি এম রফিক সংবাদ প্রকাশ ও দুর্নীতি দমন কমিশনে মামলা করার ভয় দেখিয়ে বন বিভাগের দুই কর্মকর্তার কাছে চাঁদা দাবি করেন।”
প্রথম দফায় তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে ঘটনার দিন ১০ এপ্রিল বন বিভাগের দুই কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল্লাহ ও ইউনুস আলী সাংবাদিক রফিকের কেডিএ এভিনিউয়ের কার্যালয়ে গিয়ে দেন দরবারের পর ২০ হাজার টাকা চাঁদা দেওয়ার ব্যাপারে সমঝোতা করেন।
সন্ধ্যার সময় ওই দুই কর্মকর্তা ২০ হাজার টাকা রফিকের হাতে দেওয়ার সময় ওঁৎ পেতে থাকা যৌথ বাহিনীর সদস্যরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
