২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবর থানা বিএনপি সভাপতি গ্রেপ্তার

আদাবর থানা বিএনপি সভাপতি আবুল হাশেমকে বুধবার গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাত সাড়ে এগারটায় মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 12:11 AM

Updated : 26 Apr 2022, 02:15 PM

র‌্যাব-২ এর এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হাশেমের বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির একাধিক মামলাসহ অনেক অভিযোগ রয়েছে।

আবুল হাশেমকে এখন জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব-২ এর মোহাম্মদপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।