২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 05:09 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় তার খিলগ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে জকিগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহিম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু ভট্টাচার্য বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।