২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিছ চৌধুরীর খোঁজে জৈন্তাপুরে রাতভর তল্লাশি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর খোঁজে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের একটি বাড়িতে মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 04:00 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

পুলিশ সূত্র জানায়, রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত তল্লাশি চালিয়েও হারিছ চৌধুরীকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, হারিছ চৌধুরী হরিপুরে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন এমন খবর পেয়ে পুলিশী অভিযান চালানো হয়।

হারিছ চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং দুর্নীতির অভিযোগে তার ঢাকার গুলশানের বাসার মালামাল জব্দ করা হয়েছে।