২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা শেখের ওরফে মজিবরকে (৩৮) মঙ্গলবার রাতে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 01:23 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

টাঙ্গাইলের পুলিশ সুপার শেখ মুহম্মদ মারুফ হাসান বুধবার সকালে জানান, জেলা পুলিশের একটি বিশেষ টিম চরমপন্থী অধ্যুষিত চরাঞ্চলের হুগড়া ইউনিয়নের পুরো এলাকা ঘিরে ফেলে। এসময় হত্যা মামলার পলাতক আসামী শেখেরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি সাটার গান (এলজি) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় চারটি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।