২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসাধু ও পেশা বহির্ভূত’ বক্তব্য বিবৃতি উচিত নয়: সংবাদ মাধ্যমকে সরকার

কয়েকটি সংবাদমাধ্যম ‘অসাধু ও পেশা বহির্ভূত’ বক্তব্য বিবৃতি প্রচার করছে দাবি করে সরকার অপপ্রচার ও হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ বা প্রচার না করার অনুরোধ করেছে গণমাধ্যমের কাছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 02:23 AM

Updated : 26 Apr 2022, 02:14 PM

মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, কিছু সংখ্যক সংবাদ মাধ্যমে অসাধু ও পেশা বহির্ভূত রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, ব্যঙ্গচিত্র, কার্টুন, ফিচার ইত্যাদি প্রচার ও মূদ্রণ করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এতে আরও বলা হয়, কিছু পত্রপত্রিকা সরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস পাচ্ছে।

এসব সংবাদ মাধ্যমের অবৈধ অর্থ আদায়ের কৌশল হিসেবে বিভিন্ন শ্রেণী, পেশার ব্যক্তিবর্গকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে যা সুস্থ, গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

দেশে জরুরি অবস্থা জারি থাকা সত্বেও ইতিবাচক ভুমিকার করণে সরেকার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্বাধীনতা সংরক্ষণে সচেষ্ট। ফলে জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর বিধানগুলো প্রয়োগে সরকার নমনীয় ও সহনশীল মনোভাব পোষণ করেছে।

সরকার আশা করে যে, ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার ইতিবচক ভূমিকাকে সমুন্নত রাখতে অরাজনৈতিক, বস্তুনিষ্ঠ সংবাদ, ফিচার, আলোচনা, ব্যঙাচিত্র, কার্টুন ইত্যাদি প্রচার ও মূদ্রণে দেশের গণমাধ্যমসমূহ আরও যত্নবান হবে।