গুলশান এক্সচেঞ্জের টেলিফোন আরও দুদিন বন্ধ থাকবে
কেব্ল মেরামত ও প্রতিস্থাপন করার কাজের জন্য আরও দুদিন গুলশান একচেঞ্জের আওতাধীন কয়েকটি এলাকায় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
এলাকাগুলো হলো নিউ ডিওএইচএস, ডিওএইচএস, মহাখালী, বনানী, ক্যান্টনমেন্ট বাজার, ইব্রাহিমপুর ও কাফরুল। সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, তিনটি ভূগর্ভস্থ টেলিফোন কেব্ল সোমবার রাতে চুরি হয়ে যাওয়ায় গুলশান এক্সচেঞ্জের আওতাধীন ঢাকা ক্যন্টনমেন্ট ও মহাখালী এলাকার দুই হাজার টেলিফোন বিকল হয়ে রয়েছে। কেব্ল মেরামত ও প্রতিস্থাপন করার জন্য ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সময় লাগবে।
