২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও চার জেলায় যাচ্ছেন দুদক চেয়ারম্যান

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির প্রচারণা চালাতে বৃহস্পতিবার উত্তরবঙ্গের চার জেলা সফরে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

কমিশন সূত্র জানায়, দুদক চেয়ারম্যান বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুর যাবেন। তারপর সেখান থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় দুর্নীতি বিরোধী প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন-শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনা করবেন।

হাসান মশহুদ চৌধুরী এর আগে গত ৯ এপ্রিল পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুর সফর করেন।