২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের জমির বন্দোবস্ত বাতিল

মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের নামে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়া জমির বন্দোবস্ত বাতিলের নির্দেশ দিয়েছে সরকার। এ ছাড়া মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের কাছ থেকে নেওয়া এক কোটি টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 07:03 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, ২০০৬ সালে বুদ্ধিজীবী কবরস্থানের ৬৩ দশমিক ৮৪ একর জমির মধ্যে সিটি করপোরেশনের ২৩ একর জমি ওয়াক্ফ স্টেট মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রকে বন্দোবস্ত দেওয়া হয়।

সিটি করপোরেশনের জমি অন্য প্রতিষ্ঠান কিভাবে বন্দোবস্ত দেয়-এই বিষয়টি আলোচনায় ওঠে এলে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়কে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকাসহ ভূমি, ধর্ম ও স্থানীয় সরকার বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।