২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ভিডিও দোকানের কর্মচারি খুন

শহরের একটি ভিডিও দোকানের কর্মচারি জুয়েল (২০) কে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 02:05 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

পুলিশ জানায়, কুষ্টিয়া হাউজিং সি ব্লকের বাসিন্দা শহিদ হোসেনের ছেলে জুয়েল শহরের জেলখানা মোড়ের প্রিন্স ভিডিও নামের একটি দোকানে কাজ করতেন। শনিবার রাতে ৩/৪ জন যুবক ওই ভিডিও দোকান থেকে জুয়েলকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফেরেনি।

রোববার ভোরে এলাকার একটি মাঠে জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, জুয়েলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে।