২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ার সুদারবাড়ি দীঘি থেকে শনিবার সকালে পুলিশ ৫০ কেজি ওজনের একটি কৃষ্ণমূর্তি উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 01:27 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতেজার রহমান জানিয়েছেন, সকাল সাড়ে নয়টার দিকে দীঘি খননের সময় শ্রমিকরা মূর্তিটি পেয়ে থানায় খবর দেয়। পরে উপপরিদর্শক খালেক হোসেন ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ইমতেজার রহমানের ধারণা, মূর্তিটি কষ্টি পাথরের। এটা জাদুঘরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।