২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের চৌহদ্দিতে আগুন

বেসামরিক প্রশাসনের কেন্দ্র সচিবালয়ের চৌহদ্দিতে একটি গুদামে আগুন লেগে বৃহস্পতিবার রাতে পরিত্যক্ত মালামাল পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 11:50 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, সচিবালয়ের উত্তর-পশ্চিম পাশের পরিত্যক্ত মালামাল রাখার একটি গুদামে রাত পৌনে ১০ টার দিকে আগুন লাগে। মূহুর্তেই আগুন পাশের টিনচালার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাত ১০ টায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় র‌্যাব ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সহায়তা করেন।

দমকল কর্মকর্তা ফখরুদ্দীন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর দপ্তর, পলাশী ও লালবাগসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।