২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের গুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীর দুর্গাপুরে র‌্যাবের গুলিতে আবুল কালাম নামের এক ব্যক্তি আহত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2007, 09:49 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

এ সময় র‌্যাব একটি দেশি বন্দুক ও তিনটি খালি কার্তুজ উদ্ধার করে। আহত অবস্থায় আবুল কালামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি টহল দল রাজশাহীর দূর্গাপুর থানার রঘুনাথপুর গ্রামে একটি তেতুল গাছের নীচে কিছু লোককে বসে অড্ডা দিতে দেখে। গভীর রাতে এক সঙ্গে অনেক লোককে দেখে র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তারা গাড়ি থামিয়ে সামনে এগুতে থাকে । এসময় ওই দলটি দৌড়ে পালাতে থাকে। র‌্যাব তাদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে।

র‌্যাব দাবি করেছে, আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছোড়ে । এ সময় বাগমারা উপজেলার জামগ্রাম ইউনিয়নের আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। র‌্যাব ঘটনাস্থলে দেশে তৈরি একটি বন্দুক ও তিনটি খালি বন্দুকের কার্তুজ খুঁজে পায় । গুলিবিদ্ধ আবুল কালাম আজাদকে দ্রুত দূর্গাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।