তারেকের চাঁদাবাজি মামলা খারিজ করতে হাইকোর্টে আবেদন
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলা খারিজের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদনে তারেকের পক্ষে এফিডেভিট করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
আবেদনে বলা হয়েছে, গত ৮ মার্চ গুলশান থানায় তারেক রহমানের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ ভূঁইয়া দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। এতে ঘটনার তারিখ বলা হয় ৪ জানুয়ারি। দ্রুত বিচার আইনের মামলায় ঘটনার দিন থেকে এক সপ্তাহের মধ্যে অভিযোগপত্র দেওয়ার বিধান রয়েছে। কিন্তু এক্ষেত্রে দুই মাস চার দিন পর মামলা এবং মামলা দায়েরের ১০ দিন পর অভিযোগপত্র দাখিল করা হয়। অর্থাৎ এ মামলায় আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
