২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতি ও পৌর সম্পাদক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন আহমদ ও পৌর কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলামকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নাম প্রকাশে অনিচ্ছুক যৌথবাহিনী সূত্র জানায়, তাদের মুন্সিগঞ্জ সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মহিউদ্দিন আহমদ মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই। শহীদুল ইসলাম বিএনপির মুন্সিগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কমিশনার।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি এস এ নেওয়াজি জানান, গ্রেপ্তারকৃতরা মুন্সিগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা নারী নির্যাতনসহ বিভিন্ন চালিয়েছে। এতদিন ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি।