বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান পরিবারের মধ্যে সবচেয়ে কম টাকার মালিক
দেশের অন্যতম ধনকুবের বলে পরিচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সোয়া ছয়শ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। পরিবারটির মধ্যে সবচেয়ে কম সম্পত্তি আছে আহমেদ আবর সোবহানের।
আইনজীবীর মাধ্যমে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পত্তির বিবরণ থেকে জানা গেছে পরিবারটির দেনার পরিমাণ ২ হাজার ৩’শ ৫৫ কোটি টাকা এবং ঋণ আছে ১ হাজার ৬৪ কোটি টাকা।
কমিশনের কর্মকর্তারা জানান, দাখিল করা সম্পত্তির বিবরণীতে বলা হয়েছে, আকবর সোবহানের নামে ২৮ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৫’শ ২৭ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে।
তার স্ত্রী আফরোজা আকবরের নামে সম্পত্তি আছে ৮২ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৯’শ ৩৮ টাকার।
ছেলেদের মধ্যে সাহাদাত সোবহানের নামে ১’শ ৪১ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৪’শ ৩১ টাকার, সাফায়াত সোবহানের নামে ১’শ ২৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২’শ ৪১ টাকার, সায়েম সোবহানের নামে ১’শ ২৪ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৯২ ৫’শ ৮৭ টাকার এবং সাখায়াম সোবহানের নামে ১’শ ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে।
