দেশের স্বার্থেই বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান: উপদেষ্টা মতিন
সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ দেশের স্বার্থেই সোমবারের বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এমএ মতিন।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের কার্যালয়ে এম এ মতিন সাংবাদিকদের আরো বলেন, সেনাপ্রধানের ওই বক্তব্য জরুরি অবস্থার পরিপন্থী নয়।
সেনাপ্রধান সরকারের অংশ হিসাবে বক্তব্য দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি যোগাযোগ উপদেষ্টা।
সোমবার ঢাকার হোটেল শেরাটন হোটেলে আয়োজিত এক সেমিনারে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মইন উ আহমেদ দেশের চলমান পরিস্থিতি এবং রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের চর্চা দেশে বড় ধরনের দুর্নীতি ও অনাচারের জন্ম দেওয়ায় বাংলাদেশের উচিত ‘নিজস্ব ধারার’ গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
