২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান এফ রহমান ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

সালমান এফ রহমান ও তার ভাই সোহেল রহমানের বিরুদ্ধে সোমবার প্রতারণার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

নিউমার্কেট থানার উপপরিদর্শক মো. মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, সোমবার রাতে ঢাকা সেনানিবাস এলাকার জনৈক বাসিন্দা আলহাজ হেকমত উল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই আসামীরা ১০ কাঠা জমি কিনে দেওয়ার কথা বলে বাদীর কাছ থেকে চেকের মাধ্যমে মোট চার লাখ ৫৬ হাজার ২৩৬ টাকা নিয়েছে। কিন্তু পরবর্তীতে জমি বা টাকা কোনটাই বুঝিয়ে না দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, মামলাটির তদন্তকারি কর্মকর্তা হিসেবে ওই থানার অন্য কর্মকর্তা উপপরিদর্শক শাহজাহান আলীকে নিযুক্ত করা হয়েছে।